সুসঙ্গ বার্তা
প্রকাশ: ২৫ মে ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা প্রদান

ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা প্রদান
ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা প্রদান

সিফাত তালুকদার : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি‘র অনুকুলে বরাদ্দকৃত জরুরী মানবিক সহায়তা কর্মসুচীর আওতায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিশেষ মানবিক সহায়তা হিসেবে ১০ লাখ টাকা ও ৪০ টন চাল বিতরণ করা হয়েছে। রবিবার (২৪ মে) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন মসজিদের ইমাম, মোয়াজ্জিন এবং অসহায় ও দুঃস্থ পরিবারসহ ২শত পরিবারের হাতে নগদ অর্থ বিতরণ করা হয়। জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র দিক-নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের আওতায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এতে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন মসজিদের ঈমাম ও সুশীল শ্রেনী-পেশার মানুষদের মাধ্যমে তালিকা প্রস্তত করে বন্টন করা হয় এই সহায়তা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম বলেন, মানবিক সহায়তা হিসেবে ২০০জন বিভিন্ন পর্যায়ের উপকারভোগীকে এই সহায়তার আওতায় আনা হয়েছে। এতে প্রত্যেক পরিবারে নগদ পাঁচ হাজার টাকা এবং ভিজিএফ সহায়তার আওতায় ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪০ মে. টন চাল বিতরণ করা হয়েছে। বিভিন্ন মসজিদের ৬০জন ইমাম-মোয়াজ্জিন কে প্রত্যেককে নগদ পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এসময়, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক অধ্যক্ষ শহীদুল্লাহ খান, বড় মসজিদের খতিব মুফতি আব্দুর রউফ, উপজেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্, উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খান, স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ, দুর্গাপুর প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকগণ, উপকারভোগী পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

1

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

2

দুর্গাপুর সীমান্ত থেকে বিদেশী মদ ও মোটরসাইকেল আটক

3

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা ঘটনায় জড়িত সেই গৃহকর্মী আয়েশা গ্র

4

চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

দুর্গাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

7

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যাল

8

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

9

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

10

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

11

কেন্দুয়ায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে আটক ৩

12

দুর্গাপুর সীমান্ত থেকে ৪৮ বোতল ভারতীয় মাদক জব্দ

13

সাতক্ষীরায় পেঁয়াজের দাম কেজিতে কমল ৩০ টাকা

14

কলমাকান্দায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

15

ফ্রিজে কত দিন পর্যন্ত মুরগির কাঁচা মাংস রাখা উচিত?

16

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

17

নেত্রকোণা-৫ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেলেন আবু তাহের

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

মদনে হাওর থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার

20