সুসঙ্গ বার্তা
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

পূর্বধলায় পিক-আপ ভ্যান ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত

নেত্রকোনায় পিক-আপ ভ্যান ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত
নেত্রকোনায় পিক-আপ ভ্যান ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত

এ কে এম আব্দুল্লাহ : নেত্রকোনার পূর্বধলায় পিক-আপ ভ্যান ও সার বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়েছেন।

মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বিকাল পৌনে ৫টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া নামক স্থানে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে নেত্রকোনার মদনপুরস্থ হযরত
শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রাঃ) এর মাজারের উদ্দেশ্যে তার ভক্তবৃন্দ একটি পিক-আপ ভ্যান চড়ে আজ বৃহস্পতিবার বিকাল অনুমান পৌনে ৫টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা আঞ্চলিক মহাসড়কের পূর্বধলা উপজেলার নারান্দিয়া নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা সার বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিক-আপ ভ্যানের এক নারী ও এক পুরুষ যাত্রী ঘটনাস্থলে নিহত এবং ৫/৬ জন যাত্রীমারাত্মক আহত হয়। 
 স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে নিয়ে যাওয়ার পর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে আরো দুই পুরুষ যাত্রীকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে তিন জন পুরুষ ও এক নারী যাত্রী সহ চার যাত্রী নিহত হয়েছে। অন্য যাত্রীদের অবস্থাও আশংকা জনক। 
এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিক-আপ ভ্যান আর সার বুঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ পর্যন্ত চার জন যাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
খবর পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশ ও শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার কার্যক্রম ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করায় আধাঘন্টা পর  মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। 

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী(স.) মাহফি

1

মারা গেলেন মসজিদে নববির কিংবদন্তি কোরআনের শিক্ষক শায়খ হাজি

2

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

3

সাতক্ষীরায় পেঁয়াজের দাম কেজিতে কমল ৩০ টাকা

4

ভ্রমণে ব্যাগ গোছানোর ৭টি সহজ টিপস

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধ ও খাল পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বো

7

পূর্বধলায় জিয়া মঞ্চ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

8

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

11

নেত্রকোণা-৫ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেলেন আবু তাহের

12

নেত্রকোনার প্রধান নদীগুলির সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার স

13

বারবার ফোন আনলকে হতে পারে মস্তিষ্কের ক্ষতি

14

দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল মাদরাসা

15

দুর্গাপুর সীমান্ত থেকে বিদেশী মদ ও মোটরসাইকেল আটক

16

জেনে নিন জিরা পানি খাওয়ার কিছু উপকারিতা

17

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

18

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

19

খাবার ভেবে বিষ খেলো তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

20