সুসঙ্গ বার্তা
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি হলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার

ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ফ্যামিলি কার্ড গননাকারী এবং সুপারভাইজার সহ অন্য যে কেউ অনিয়ম করবে তাহলে কাউকে ছাড় দেয়া হবে না। আমি নিজে বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করবো। আমি গ্রামে গিয়ে যদি শুনি, ফ্যামিলি কার্ডের জন্য ৫০০ টাকা নেওয়া হয়েছে, তাহলে এলাকায় কে দায়িত্বে ছিল তাকে খুঁজে বের করব। আইনজীবী হিসেবে নিজে বাদী হয়ে তার নামে মামলা করব, আপনাদের দেয়া ওয়াদা আমি রক্ষা করব।আমি চাই না এরকম পরিস্থিতি সৃষ্টি হোক।
 
 
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডেপুটি স্পিকার বলেন, নির্বাচনের আগে বিএনপি সরকার বলেছিল চার কোটির ঊর্ধ্বে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে বাংলার মানুষের জন্য হেল্থ কার্ডও আসবে।
 
  
দুর্গাপুরের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম প্রসঙ্গে ডেপুটি স্পিকার বলেন, দুর্গাপুরে যখন ফ্যামিলি কার্ডগুলো আসবে, তখন ১০ জন সুপারভাইজার এবং ৯৭ জন তথ্য সংগ্রহকারী কাজ করবেন। আপনাদের এই ৯৭ জন এবং ১০ জনের ওপর নির্ভর করবে আমার ঈমানি দায়িত্বটা আমি রক্ষা করতে পারতেছি কিনা।
 
 
তিনি আরো বলেন, আপনারা সকলেই দল-মতের ঊর্ধ্বে থেকে এলাকা থেকে তথ্যগুলো সংগ্রহ করবেন।বিভিন্ন এলাকায় গিয়ে কুঁড়ে ঘর অথবা ঘর নেই এমন ছাপরা ঘর থেকে তথ্য সংগ্রহ করবেন। এ কাজে হয়তো অনেক বাধা আসতে পারে, তবে কোনো বাধা মানবেন না। আল্লাহ বা সৃষ্টিকর্তাকে হাজির-নাজির করে নিজেদের মেধা ও সততা দিয়ে নামগুলো লিপিবদ্ধ করবেন। কারণ এই কাজের জন্যই আপনাদের মেধার পরীক্ষা নেওয়া হয়েছে।
 
 
তিনি বলেন, এই দুর্গাপুরে একজনও দরিদ্র মানুষ যেন ফ্যামিলি কার্ড থেকে বঞ্চিত না হয়। সেই দায়িত্বটি আপনাদের। আশা করছি আপনারা আপনাদের ঈমানের সঙ্গে দায়িত্বটা পালন করবেন। কারো সাথে আপোশ করবেন না।
 
 
উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায়, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাতের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা অফিসার তারেক হোসাইন, উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠিনক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার সহ পৌর বিএনপির সভাপতি 

আতাউর রহমান ফরিদ, সাধারন সম্পাদক হারেজ গনি সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সন্চালনা করেন, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন।


💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অন

1

দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধ ও খাল পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বো

2

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

3

নেত্রকোনায় শারীরিক প্রতিবন্ধী হিরনের পাশে দাঁড়ালেন মদন বাংল

4

দুর্গাপুরে পৌর বিএনপির গ্রাম কমিটি গঠন

5

বিএনপি ক্ষমতায় গেলে, কওমী মাদরাসার শিক্ষকদের স্কুল-কলেজে চাক

6

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

7

নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক

8

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

9

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

12

ময়মনসিংহে বিভাগীয় পিকনিক অনুষ্ঠিত

13

প্রাথমিকের শিক্ষার্থীরা বলল আমরা পরীক্ষা দিতে চাই |

14

পূর্বধলার প্রখ্যাত আলেমেদ্বীন মাও: আহমদ হোসাইন পীর সাহেব আর

15

কেন্দুয়ায় গুণী শিক্ষক সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান

16

দুর্গাপুর সীমান্ত থেকে বিদেশী মদ ও মোটরসাইকেল আটক

17

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি হলে, আমি নিজে তার বিরুদ্ধে মামল

18

দুর্গাপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল মাদরাসা

19

পূর্বধলায় পিক-আপ ভ্যান ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী ন

20