তোবারক হোসেন খোকন
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

ডেপুটি স্পিকারের উদ্যোগে নির্মিত সেতু উদ্বোধন করলেন কোমলমতি শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম দুই লেনবিশিষ্ট অস্থায়ী কাঠের সেতু উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুরে দুর্গাপুরের তেরিবাজার থেকে শিবগঞ্জ ঘাট পর্যন্ত নির্মিত পাশাপাশি দুটি সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।


প্রায় ২৪ লাখ টাকা ব্যয়ে বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত সেতু দুটি চালু হওয়ায় দুর্গাপুর উপজেলা সদরসহ কুল্লাগড়া ও বিরিশিরি ইউনিয়নের মানুষের যাতায়াতের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।


জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় সেতু দুটি নির্মিত হয়েছে। তার পরামর্শে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও সমাজকর্মীরা অর্থায়ন এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নির্মাণকাজে অংশ নেন।


কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহ আলম জানান, গত এক মাস ধরে প্রতিদিন অন্তত ২৮ জন শ্রমিক সেতু দুটি নির্মাণে কাজ করেছেন। কাঠ ও বাঁশ দিয়ে নির্মিত ৬০০ ফুট দৈর্ঘ্যের সেতু দুটির একটির প্রস্থ ৮ ফুট এবং অন্যটির ৬ ফুট। একটি সেতু দিয়ে যানবাহন নদীর এপার থেকে ওপারে যাবে এবং অন্যটি দিয়ে বিপরীত দিক থেকে আসবে।


স্থানীয় বাসিন্দা ও নির্মাণসংশ্লিষ্টরা জানান, সোমেশ্বরী নদীর ওপর স্থায়ী সেতু না থাকায় বর্ষায় নৌকা এবং শুকনা মৌসুমে ফেরি পার হয়ে বিস্তীর্ণ বালুচর হেঁটে পাড়ি দিতে হতো। এতে শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীদের পাশাপাশি ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলার বাসিন্দারাও ভোগান্তিতে পড়তেন।


এছাড়া বিজয়পুরের চিনামাটির পাহাড়, রানীখং ব্যাপ্টিস্ট মিশন, রামকৃষ্ণ মঠ, রাশিমণি স্মৃতিসৌধ ও গারো পাহাড়ে আসা পর্যটকদেরও বিড়ম্বনা পোহাতে হতো। এই দুর্ভোগ কমাতে ২০২৪ সালের শেষদিকে প্রথমবার ৭৫০ ফুট দীর্ঘ ও ৮ ফুট প্রশস্ত একটি অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করা হয়। পরের বছরও একই উদ্যোগ নেওয়া হয়। তবে একটি সেতু দিয়ে দুই দিকের যানবাহন চলাচলে জট তৈরি হওয়ায় এবার পাশাপাশি দুটি সেতু নির্মাণ করা হয়েছে।


সেতুর আয়-ব্যয় ও রক্ষণাবেক্ষণের জন্য সর্বধর্মীয় প্রতিনিধিদের সমন্বয়ে একটি পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। এতে তেরিবাজার বড় মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবদুর রব, শিবগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি অলিউল্লাহ, কুল্লাগড়া রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক প্রভাত সাহা এবং খ্রিস্টান সম্প্রদায়ের সমাজসেবক পঙ্কজ সাংমা রয়েছেন।


সংশ্লিষ্টরা জানান, সাধারণ পথচারী, শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি, অ্যাম্বুলেন্স, বাইসাইকেল ও প্যাডেলচালিত রিকশা বিনা টোলে সেতু পার হতে পারবে। অন্যান্য যানবাহন থেকে সামান্য টোল নেওয়া হবে। নির্মাণব্যয় বাদে আয়ের অর্থ স্থানীয় মসজিদ, মন্দির, গির্জা, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং অসহায় রোগীদের চিকিৎসায় ব্যয় করা হবে। বর্ষা আসার আগপর্যন্ত প্রায় পাঁচ মাস সেতু দুটি ব্যবহার করা যাবে বলে জানান স্থানীয় বাসিন্দা শান্ত তালুকদার।


উদ্বোধন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুর রব। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমএ জিন্নাহ, সিনিয়র সহ-সভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার, কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান কবীর সরকার, সাধারণ সম্পাদক শাহ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষক-শিক্ষার্থীরা।
উদ্বোধনের পর স্কুলশিক্ষার্থী রাজেশ্বরী রায় বলেন, সেতু না থাকায় প্রতিদিন স্কুলে যেতে সমস্যা হতো। অস্থায়ী সেতু নির্মাণের জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি নদীতে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানান।
আরেক শিক্ষার্থী আহমেদ ওমর তাসবী বলেন, অবহেলিত এলাকায় এ উদ্যোগ শিক্ষার্থীদের যাতায়াত ও শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সম্মিলিত প্রচেষ্টায় টানা তিন বছর ধরে এখানে অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করা হচ্ছে। তিনি সেতুটির রক্ষণাবেক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেপুটি স্পিকারের উদ্যোগে নির্মিত সেতু উদ্বোধন করলেন কোমলমতি শিক্ষার্থীরা

1

ডেঙ্গুতে মৃত্যু ৪৫৮ ছাড়াল, হাসপাতালে ভর্তি দেড় লাখের কাছাকাছি

2

ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক প্রধানমন্ত্রীর, দিলেন কঠোর হুঁশিয়ারি

3

‘ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই’—বর্জ্য ব্যবস্থাপনা ও বায়ুদূষণ কমানোর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

4

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

5

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি

6

বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল খেলায়, জোড়া খাসি উপহার দিলেন জামাল উদ্দিন মাস্টার

7

লালপুরে মাজার ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

8

মানিকগঞ্জে বাসের ধাক্কায় নিহত ২

9

প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন

10

কক্সবাজারে সাগরের ঢেউয়ে প্রাণ গেল ৩ পর্যটকের, নিখোঁজ আরও ৩

11

দুর্গাপুরের মুনিরার প্রথম বাংলাদেশী নারী হিসেবে মিশর থেকে এমফিল ডিগ্রি অর্জন

12

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি হলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার

13

দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধ ও খাল পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার

14

কলমাকান্দায় অটোরিকশা দুর্ঘটনায় শিক্ষক আহত

15

দুর্গাপুরে ‘পারি-নিরাপদ প্রকল্পের’ অভিজ্ঞতা ও অর্জন নিয়ে লার্নিং শেয়ারিং সভা

16

দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

17

পূর্বধলায় পিক-আপ ভ্যান ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত

18

দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

19

গুজিরকোনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান

20
সদ্য খবর
ডেপুটি স্পিকারের উদ্যোগে নির্মিত সেতু উদ্বোধন করলেন কোমলমতি শিক্ষার্থীরা ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক প্রধানমন্ত্রীর, দিলেন কঠোর হুঁশিয়ারি ডেঙ্গুতে মৃত্যু ৪৫৮ ছাড়াল, হাসপাতালে ভর্তি দেড় লাখের কাছাকাছি ‘ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই’—বর্জ্য ব্যবস্থাপনা ও বায়ুদূষণ কমানোর পরিকল্পনা প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল খেলায়, জোড়া খাসি উপহার দিলেন জামাল উদ্দিন মাস্টার লালপুরে মাজার ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি মানিকগঞ্জে বাসের ধাক্কায় নিহত ২ প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন কক্সবাজারে সাগরের ঢেউয়ে প্রাণ গেল ৩ পর্যটকের, নিখোঁজ আরও ৩ দুর্গাপুরের মুনিরার প্রথম বাংলাদেশী নারী হিসেবে মিশর থেকে এমফিল ডিগ্রি অর্জন ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি হলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধ ও খাল পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার কলমাকান্দায় অটোরিকশা দুর্ঘটনায় শিক্ষক আহত