ডেস্ক রিপোর্ট: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের আলাপসিংপাড়া আনন্দপুর এলাকায় অটোরিকশা দুর্ঘটনায় সোহাগ আলম তালুকদার নামে এক শিক্ষক আহত হয়েছেন। গত সোমবার বিকেল ৪টা ২০ মিনিটের দিকে আলাপসিংপাড়া আনন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত সোহাগ আলম তালুকদার আনন্দপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক ।
জানা যায়, দুর্ঘটনার সময় অটোরিকশাটি যিনি চালাচ্ছিলেন, তিনি পেশাদার অটোরিকশাচালক ছিলেন না। স্থানীয় একটি গ্যারেজ থেকে অন্য একজনের অটোরিকশা নিয়ে চালানো শেখার উদ্দেশ্যে তিনি রাস্তায় বের হয়েছিলেন। এ সময় অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পড়লে শিক্ষক সোহাগ আলম তালুকদার আহত হন।
সর্বশেষ আপডেট পেতে আমাদের অফিসিয়াল Facebook পেজ অনুসরণ করুন
💬 মন্তব্য করুন