নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক প্রধানমন্ত্রীর, দিলেন কঠোর হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত

দেশে নতুন করে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে এর বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো ষড়যন্ত্রই দেশের গণতন্ত্রকামী জনগণকে দমিয়ে রাখতে পারবে না।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ‘সার্বভৌমত্ব’ র‌্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, দেশে আবারও ষড়যন্ত্রের চেষ্টা চলছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো এবারও ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়েই সব ষড়যন্ত্রের মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

তারেক রহমান বলেন, একাত্তর, নব্বই এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো এবারও ঐক্যবদ্ধভাবে জবাব দিতে চায় দেশের মানুষ। তাঁর ভাষায়, এবারের সার্বভৌমত্ব র‌্যালি হোক বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারের প্রতিফলন।

২০২৪ সালের ৫ আগস্টের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ওই দিন জীবন দিয়ে দেশের মানুষ যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, তা রক্ষা করাই এখন অন্যতম দায়িত্ব।

সমাবেশে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, ‘আপনারা কি আমাদের সঙ্গে আছেন?’ জবাবে উপস্থিত জনতা করতালি ও স্লোগানে সমর্থন জানায়।
এর আগে বিকেল পৌনে ৩টার দিকে নয়াপল্টনে পৌঁছান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে ঘিরে নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তিনি হাত নেড়ে উপস্থিত জনতার অভিবাদনের জবাব দেন।
পরে তাঁর নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় ‘সার্বভৌমত্ব’ র‌্যালি। এতে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন ও আশপাশের এলাকা।
র‌্যালিতে ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে অংশ নেন কয়েকটি দলের নেতা-কর্মী। ব্যতিক্রমী এ আয়োজন পথচারী ও উৎসুক মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেঙ্গুতে মৃত্যু ৪৫৮ ছাড়াল, হাসপাতালে ভর্তি দেড় লাখের কাছাকাছি

1

ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক প্রধানমন্ত্রীর, দিলেন কঠোর হুঁশিয়ারি

2

‘ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই’—বর্জ্য ব্যবস্থাপনা ও বায়ুদূষণ কমানোর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

3

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

4

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি

5

বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল খেলায়, জোড়া খাসি উপহার দিলেন জামাল উদ্দিন মাস্টার

6

লালপুরে মাজার ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

7

মানিকগঞ্জে বাসের ধাক্কায় নিহত ২

8

প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন

9

কক্সবাজারে সাগরের ঢেউয়ে প্রাণ গেল ৩ পর্যটকের, নিখোঁজ আরও ৩

10

দুর্গাপুরের মুনিরার প্রথম বাংলাদেশী নারী হিসেবে মিশর থেকে এমফিল ডিগ্রি অর্জন

11

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি হলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার

12

দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধ ও খাল পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার

13

কলমাকান্দায় অটোরিকশা দুর্ঘটনায় শিক্ষক আহত

14

দুর্গাপুরে ‘পারি-নিরাপদ প্রকল্পের’ অভিজ্ঞতা ও অর্জন নিয়ে লার্নিং শেয়ারিং সভা

15

দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

16

পূর্বধলায় পিক-আপ ভ্যান ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত

17

দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

18

গুজিরকোনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান

19

ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা প্রদান

20
সদ্য খবর
ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক প্রধানমন্ত্রীর, দিলেন কঠোর হুঁশিয়ারি ডেঙ্গুতে মৃত্যু ৪৫৮ ছাড়াল, হাসপাতালে ভর্তি দেড় লাখের কাছাকাছি ‘ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই’—বর্জ্য ব্যবস্থাপনা ও বায়ুদূষণ কমানোর পরিকল্পনা প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল খেলায়, জোড়া খাসি উপহার দিলেন জামাল উদ্দিন মাস্টার লালপুরে মাজার ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি মানিকগঞ্জে বাসের ধাক্কায় নিহত ২ প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন কক্সবাজারে সাগরের ঢেউয়ে প্রাণ গেল ৩ পর্যটকের, নিখোঁজ আরও ৩ দুর্গাপুরের মুনিরার প্রথম বাংলাদেশী নারী হিসেবে মিশর থেকে এমফিল ডিগ্রি অর্জন ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি হলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধ ও খাল পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার কলমাকান্দায় অটোরিকশা দুর্ঘটনায় শিক্ষক আহত দুর্গাপুরে ‘পারি-নিরাপদ প্রকল্পের’ অভিজ্ঞতা ও অর্জন নিয়ে লার্নিং শেয়ারিং সভা