সুসঙ্গ বার্তা
প্রকাশ: ৫ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ বিভ্রাটে পাঠদান ব্যাহত-সমাধানে এগিয়ে এলেন ডেপুটি স্পিকার

কলমাকান্দা উপজেলার ‘মুক্তি প্রি-ক্যাডেট স্কুল’ পরিদর্শনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
কলমাকান্দা উপজেলার ‘মুক্তি প্রি-ক্যাডেট স্কুল’ পরিদর্শনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সিফাত তালুকদার : নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে পড়া কোমলমতি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। একটি বিদ্যালয়ে আইপিএস স্থাপনের জন্য নিজের এক মাসের বেতন থেকে এক লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

শনিবার সকালে উপজেলার ‘মুক্তি প্রি-ক্যাডেট স্কুল’ পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের চলমান সমস্যার চিত্র সরাসরি দেখেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা বিদ্যুৎ সমস্যার কারণে পাঠদান ব্যাহত হওয়ার বিষয়টি তার কাছে তুলে ধরলে এ ঘোষণা দেন তিনি।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্লে-গ্রুপ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত চার শতাধিক শিক্ষার্থী দুই শিফটে এখানে পড়াশোনা করছে। কিন্তু সম্প্রতি তীব্র গরম ও ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে শ্রেণিকক্ষে স্বাভাবিক পরিবেশ বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।

ডেপুটি স্পিকারের উপস্থিতিতে অভিভাবকরা নিরবচ্ছিন্ন পাঠদানের স্বার্থে একটি আইপিএস স্থাপনের দাবি জানান। তাদের কথা শোনার পর ব্যারিস্টার কায়সার কামাল তাৎক্ষণিকভাবে আইপিএস কেনার জন্য নিজের এক মাসের বেতন থেকে এক লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।

তার এই ঘোষণায় উপস্থিত অভিভাবক ও স্থানীয়দের মধ্যে স্বস্তির অনুভূতি তৈরি হয়। তারা করতালির মাধ্যমে তাকে ধন্যবাদ জানান। বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকেও তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুর সীমান্ত থেকে বিদেশী মদ ও মোটরসাইকেল আটক

1

নেত্রকোণা-৫ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেলেন আবু তাহের

2

পূর্বধলার প্রখ্যাত আলেমেদ্বীন মাও: আহমদ হোসাইন পীর সাহেব আর

3

জেনে নিন জিরা পানি খাওয়ার কিছু উপকারিতা

4

দুর্গাপুরে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, বেশি আক্রান্ত শিশুরা

5

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

6

দুর্গাপুরে দুর্যোগ প্রস্তুতিতে কারিতাস বাংলাদেশের অগ্রিম সহা

7

চট্টগ্রামে ৬ মাসে আড়াই হাজারেরও বেশি নিষিদ্ধ ক্রিম জব্দ, চর্

8

নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এড কলেজের বার্ষিক পুরষ্

9

বারহাট্টায় মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি মনোনীত প্রার্থীর মত ব

10

সুস্থ থাকতে কখন খাবেন খাবার দুপুরের?

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

দুর্গাপুরে ভারতীয় মদ ও নেশার ট্যাবলেট উদ্ধার

13

নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অন

14

দুর্গাপুর সীমান্ত থেকে ৪৮ বোতল ভারতীয় মাদক জব্দ

15

মারা গেলেন মসজিদে নববির কিংবদন্তি কোরআনের শিক্ষক শায়খ হাজি

16

খাবার ভেবে বিষ খেলো তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

17

চা-কফি মাথা ব্যথা নিরাময়ে কতটা কার্যকরী?

18

দুর্গাপুরে পুকুরে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম

19

যশোরে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

20