সুসঙ্গ বার্তা
প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে ধানের শীষের উঠান বৈঠকে নারীদের সক্রিয় অংশগ্রহণ

দুর্গাপুরে ধানের শীষের উঠান বৈঠকে নারীদের সক্রিয় অংশগ্রহণ
দুর্গাপুরে ধানের শীষের উঠান বৈঠকে নারীদের সক্রিয় অংশগ্রহণ

শেখ শামীম : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (কলমাকান্দা–দুর্গাপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

রোববার  বেলা ১১ টার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের ভরতপুর ক্যাথলিক গীর্জা এলাকায় আয়োজিত এই বৈঠকে নারীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
উঠান বৈঠকে আদিবাসী নারী-পুরুষ, হাজং সম্প্রদায়ের সদস্যসহ বাঙালি মা ও বোনেরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা নিজেদের অধিকার, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ন্যায়বিচারপ্রাপ্তির প্রত্যাশার কথা তুলে ধরেন। অনেক নারী ভোটার বলেন, ধর্ম-বর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করতে পারে-এমন রাষ্ট্রব্যবস্থাই তাদের আকাঙ্ক্ষা।
বৈঠকে ব্যারিস্টার কায়সার কামালের রাজনৈতিক দর্শন তুলে ধরে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, আইনের শাসন, ন্যায়বিচার এবং মানবিক মর্যাদাভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকারই ধানের শীষ প্রতীকের মূল ভিত্তি। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী ও আদিবাসীদের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
স্থানীয়রা জানান, নারীদের সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত এমন উঠান বৈঠক তাদের কথা বলার সুযোগ তৈরি করেছে। এতে তৃণমূল পর্যায়ে রাজনৈতিক সচেতনতা বাড়ছে এবং ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন নিয়ে আলোচনার ক্ষেত্র তৈরি হচ্ছে।
উঠান বৈঠকের আয়োজকরা জানান, জনগণের ঐক্যই আগামীর পরিবর্তনের শক্তি—এই বিশ্বাস থেকেই ধারাবাহিকভাবে এমন কর্মসূচি অব্যাহত থাকবে।
 

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক

1

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

2

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

3

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

4

শীতে ত্বক ভালো রাখতে খান কমলা-আমলকী

5

নেত্রকোনার প্রধান নদীগুলির সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার স

6

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

7

দুর্গাপুরের বাসিন্দা আব্দুর রাজ্জাক শ্রীপুরে ট্রেন দুর্ঘটনায়

8

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

9

দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক

10

যশোরে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

11

অতিরিক্ত চা পানে বিপদ: জেনে নিন আপনার দৈনিক চায়ের সীমা

12

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

জেনে নিন জিরা পানি খাওয়ার কিছু উপকারিতা

15

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

16

জেনে নিন প্রতিদিন কমলা খাওয়ার কিছু উপকারিতা

17

চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

18

বিএনপি ক্ষমতায় গেলে, কওমী মাদরাসার শিক্ষকদের স্কুল-কলেজে চাক

19

পূর্বধলায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

20