তোবারক হোসেন খোকন
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

পর্যটন বিকাশে মাস্টারপ্ল্যানের উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে মন্ত্রণালয়ের প্রতিনিধিদল

ছবি: সংগৃহীত

পাহাড়, নদী, হাওর ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যে ঘেরা নেত্রকোনা জেলাকে পর্যটনশিল্পের নতুন গন্তব্য হিসেবে গড়ে তোলার সম্ভাবনা যাচাইয়ে সরেজমিনে পরিদর্শন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের গঠিত বিশেষ প্রতিনিধি দল। সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে দুর্গাপুর উপজেলার বিভিন্ন পর্যটন সম্ভাবনাময় স্থান পরিদর্শন করেন তাঁরা। 


প্রতিনিধি দলটি প্রথমে দুর্গাপুর ইউনিয়নের লক্ষীপুর পাহাড়, বান্দরের টিলা ও পাহাড়সহ বেশকয়েকটি পর্যটন স্থান ঘুরে দেখেন। পরে কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুরের সাদামাটির পাহাড়, কোহিনুর টিলা, জিরো পয়েন্ট ও সোমেশ্বরী নদীর বিভিন্ন স্থান সহ মাধবপুর টিলা পরিদর্শন করেন।


এসময় বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. প্রকাশ কান্তি চৌধুরী বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এছাড়া, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ শাদাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালসহ প্রিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


পর্যটনের সম্ভাবনা নিয়ে নেত্রকোনা জেলা প্রশাসকের আয়োজনে গত সোমবার এক মতবিনিময় সভায় পর্যটনের সম্ভাবনা, অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, পর্যটকদের সুযোগ-সুবিধা এবং পরিবেশ সংরক্ষণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।


এর আগে গত ৮ নভেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পর্যটন-১ শাখা থেকে জারি করা অফিস আদেশে নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা ও খালিয়াজুরী উপজেলার পর্যটন সম্ভাবনাময় স্থানগুলো সরেজমিনে পরিদর্শনের জন্য তিন সদস্যের একটি দল গঠন করা হয়। এরই প্রেক্ষিতে দুর্গাপুর উপজেলার বিভিন্ন সম্ভাবনাময় স্থান গুলো পরিদর্শন করেন তারা।


বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, নেত্রকোনা জেলার পর্যটন সম্ভাবনা বিকাশে যোগাযোগব্যবস্থা সহ নানাবিধ উন্নয়ন আমাদের প্রস্তাবনায় অবশ্যই গুরুত্ব পাবে। এ অঞ্চলের বিশেষ সুবিধা হলো, এখানে শুধু সড়কপথ নয়, রেলপথ ও নৌপথেরও সম্ভাবনা রয়েছে। তিন ধরনের যোগাযোগব্যবস্থার সমন্বয়ে একটি মাল্টিমোডাল কানেক্টিভিটি গড়ে তোলা গেলে পর্যটকদের যাতায়াত আরও সহজ হবে এবং দেশি-বিদেশী পর্যটকগণ অত্রএলাকায় বেড়াতে আসবে।


নেত্রকোনায় শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, স্থানীয় ঐতিহ্য ও উৎপাদিত পণ্যেরও পর্যটনমূল্য রয়েছে। এ অঞ্চলের জামদানি পল্লী, শুঁটকি এবং নদীর তাজা মিঠাপানির মাছ পর্যটকদের কাছে আকর্ষণীয় পণ্য হিসেবে তুলে ধরা যেতে পারে। পর্যটকগণ সোমেশ্বরী নদীর তাজা মাছ ও শুঁটকি সংগ্রহ করা সহ অত্রএলাকার উৎপাদিত পণ্যের মান ও স্বকীয়তা বজায় রেখে বাজারজাত করা গেলে পর্যটনকেন্দ্রিক স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।


পর্যটন সম্ভাবনা ও পরিকল্পনা নিয়ে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, বৃহত্তর নেত্রকোনার বিভিন্ন উপজেলায় পর্যটকদের আকৃষ্ট করার মতো যেসব স্থান রয়েছে, সেগুলোর সম্ভাবনা সরেজমিনে যাচাই করতেই আমরা এসেছি। এর আগে খালিয়াজুরী ও কলমাকান্দার বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন করেছি। বিজয়পুরের সাদামাটির পাহাড় বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এখানকার সাদামাটি সিরামিক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এ অঞ্চলের নানাবিধ প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করার ব্যাপক সম্ভাবনা রাখে। এখানে দেশের অন্যতম পর্যটন নগরী হিসেবে গড়ে উঠতে পারে।


তিনি আরো বলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল মহোদয়ের নির্দেশনায় এসব পর্যটনকেন্দ্রকে কিভাবে আরও আকর্ষণীয় করা যায় এবং পর্যটকদের সুযোগ-সুবিধা কিভাবে আরো বাড়ানো যায়, তা পর্যালোচনা করতেই আমরা এসেছি। 


নেত্রকোনা একটি ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ জেলা। এখানে হাওর, নদী, পাহাড় এবং ভারতের মেঘালয় থেকে নেমে আসা নদ-নদী রয়েছে। পাশাপাশি গারো ও হাজংসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি, জীবনযাত্রা ও ঐতিহ্যও পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হতে পারে। জেলা এবং উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কাছ থেকে পর্যটন সম্ভাবনাময় স্থানগুলোর বিস্তারিত তথ্য ও প্রতিবেদন সংগ্রহ করা হবে। এসব তথ্যের ভিত্তিতে পরিদর্শন প্রতিবেদন তৈরি করে প্রয়োজনীয় সুপারিশ করা হবে। পর্যটকদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য উন্নত সড়ক যোগাযোগ এবং এ অঞ্চলের প্রয়োজনীয় কয়েকটি সেতু নির্মাণসহ অন্যান্য উন্নয়ন গুলো বিশেষ গুরুত্ব বলে তিনি উল্লেখ করেন।


তিনি আরো বলেন, কমিউনিটি ট্যুরিজম, ইকো ট্যুরিজম ও হোম-স্টে ট্যুরিজমের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পর্যটকেরা শুধু পাহাড়-নদী দেখতে নয়, স্থানীয় মানুষের জীবনযাত্রা, গারো ও হাজং জনগোষ্ঠীর সংস্কৃতি, ঐতিহ্যবাহী খাবার এবং স্থানীয় পরিবেশের সঙ্গে পরিচিত হতেও আগ্রহী হবেন। স্থানীয় পরিবারের সঙ্গে থেকে তাঁদের জীবনধারা ও সংস্কৃতি জানার সুযোগ তৈরি করা গেলে পর্যটনের নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। সে জন্য ডেপুটি স্পীকার মহোদয় বিশেষ ভাবে কাজ করছেন।


সরকারের পর্যটন পরিকল্পনা প্রসঙ্গে মো. সামীমুজ্জামান বলেন, পর্যটনশিল্পকে অর্থনৈতিক খাত হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে পর্যটন খাতের উন্নয়নে কাজ এগিয়ে চলছে। সারা দেশের পর্যটনশিল্পের পরিকল্পিত বিকাশে একটি জাতীয় মাস্টারপ্ল্যান প্রণয়নের কাজ চলছে। খুব শিগগিরই পরিকল্পনাটি চূড়ান্ত করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের আশা প্রকাশ করেন তিনি।
মন্ত্রণালয়ের প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন, জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা, জাতীয় পর্যটন মাস্টারপ্ল্যান প্রণয়ন এবং সড়ক, রেল ও নৌপথের সমন্বিত যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা নেত্রকোনার পর্যটন খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে। পরিকল্পিত উন্নয়ন, সরকারি-বেসরকারি বিনিয়োগ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে দুর্গাপুরসহ বৃহত্তর নেত্রকোনা দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে গড়ে উঠতে পারে স্থানীয়দের প্রত্যাশা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্যটন বিকাশে মাস্টারপ্ল্যানের উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে মন্ত্রণালয়ের প্রতিনিধিদল

1

ডেপুটি স্পিকারের উদ্যোগে নির্মিত সেতু উদ্বোধন করলেন কোমলমতি শিক্ষার্থীরা

2

ডেঙ্গুতে মৃত্যু ৪৫৮ ছাড়াল, হাসপাতালে ভর্তি দেড় লাখের কাছাকাছি

3

ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক প্রধানমন্ত্রীর, দিলেন কঠোর হুঁশিয়ারি

4

‘ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই’—বর্জ্য ব্যবস্থাপনা ও বায়ুদূষণ কমানোর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

5

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

6

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি

7

বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল খেলায়, জোড়া খাসি উপহার দিলেন জামাল উদ্দিন মাস্টার

8

লালপুরে মাজার ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

9

মানিকগঞ্জে বাসের ধাক্কায় নিহত ২

10

প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন

11

কক্সবাজারে সাগরের ঢেউয়ে প্রাণ গেল ৩ পর্যটকের, নিখোঁজ আরও ৩

12

দুর্গাপুরের মুনিরার প্রথম বাংলাদেশী নারী হিসেবে মিশর থেকে এমফিল ডিগ্রি অর্জন

13

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি হলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার

14

দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধ ও খাল পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার

15

কলমাকান্দায় অটোরিকশা দুর্ঘটনায় শিক্ষক আহত

16

দুর্গাপুরে ‘পারি-নিরাপদ প্রকল্পের’ অভিজ্ঞতা ও অর্জন নিয়ে লার্নিং শেয়ারিং সভা

17

দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

18

পূর্বধলায় পিক-আপ ভ্যান ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত

19

দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

20
সদ্য খবর
পর্যটন বিকাশে মাস্টারপ্ল্যানের উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে মন্ত্রণালয়ের প্রতিনিধিদল ডেপুটি স্পিকারের উদ্যোগে নির্মিত সেতু উদ্বোধন করলেন কোমলমতি শিক্ষার্থীরা ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক প্রধানমন্ত্রীর, দিলেন কঠোর হুঁশিয়ারি ডেঙ্গুতে মৃত্যু ৪৫৮ ছাড়াল, হাসপাতালে ভর্তি দেড় লাখের কাছাকাছি ‘ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই’—বর্জ্য ব্যবস্থাপনা ও বায়ুদূষণ কমানোর পরিকল্পনা প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল খেলায়, জোড়া খাসি উপহার দিলেন জামাল উদ্দিন মাস্টার লালপুরে মাজার ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি মানিকগঞ্জে বাসের ধাক্কায় নিহত ২ প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন কক্সবাজারে সাগরের ঢেউয়ে প্রাণ গেল ৩ পর্যটকের, নিখোঁজ আরও ৩ দুর্গাপুরের মুনিরার প্রথম বাংলাদেশী নারী হিসেবে মিশর থেকে এমফিল ডিগ্রি অর্জন ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি হলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধ ও খাল পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার