তোবারক হোসেন খোকন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুরকে শিক্ষা, শান্তি ও মানবিকতার নগরী হিসেবে গড়তে হবে : ডেপুটি স্পিকার

ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দাকে উন্নয়ন, শিক্ষা, শান্তি ও মানবিকতার আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন, সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি। দুর্নীতিমুক্ত, ন্যায়বিচারভিত্তিক ও নিরাপদ দুর্গাপুর গড়ে তোলাই তাঁর লক্ষ্য।

২৩ নভেম্বর (সোমবার) দুপুরে স্থানীয় জেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌরসভার সব পোলিং এজেন্টদের নিয়ে ‘কৃতজ্ঞতা ও ধন্যবাদ সভা’ এবং মতবিনিময় সভার আয়োজন করা হয়। গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী এজেন্টদের সম্মানে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

ডেপুটি স্পিকার বলেন, “আপনারা শুধু নির্বাচনের এজেন্ট ছিলেন না; গণতন্ত্র প্রতিষ্ঠা ও নির্বাচনী প্রক্রিয়াকে সফল করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আপনাদের এই দায়িত্ব অত্যন্ত পবিত্র। গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
দুর্গাপুর ও কলমাকান্দার উন্নয়ন প্রসঙ্গে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এ দুটি এলাকা দীর্ঘদিন ধরে নানা ক্ষেত্রে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। যেসব সড়ক, সেতু ও শিক্ষাপ্রতিষ্ঠান হওয়ার কথা ছিল, তার অনেক কিছুই বাস্তবায়িত হয়নি। দীর্ঘদিনের এই উন্নয়ন ঘাটতি একসঙ্গে পূরণ করা সম্ভব না হলেও পর্যায়ক্রমে তা বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে দুর্গাপুর ও কলমাকান্দায় মোট নয়টি সেতুর অনুমোদন পাওয়া গেছে। এর মধ্যে কেরণখোলা সেতুসহ গুরুত্বপূর্ণ কয়েকটি সেতুর কাজ এগিয়ে নেওয়ার উদ্যোগ রয়েছে। কুল্লাগড়ায় যাতায়াতের জন্য প্রয়োজনীয় সেতুটি একনেকে অনুমোদন পেয়েছে এবং সংশ্লিষ্টরা স্থান পরিদর্শন করেছেন। ডেউটুকন সেতুর মাটির পরীক্ষা বা সয়েল টেস্টও সম্পন্ন হয়েছে।
এসব প্রকল্পের সুফল তাৎক্ষণিকভাবে পাওয়া না গেলেও বাস্তবায়নের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। আগামী জুন-জুলাইয়ের মধ্যে দুর্গাপুর ও কলমাকান্দায় দৃশ্যমান উন্নয়নের অগ্রগতি দেখতে পাওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আমি আমার পেশা ছেড়ে নির্বাচনে এসেছি। আপনারা আমাকে নির্বাচিত করেছেন। যতদিন আপনাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে থাকব, ততদিন সর্বান্তকরণে আপনাদের জন্য কাজ করে যাব। “আমি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম, দুর্নীতি করব না। সেই প্রতিশ্রুতি রক্ষা করছি এবং আমৃত্যু তা রক্ষা করার চেষ্টা করব। 
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না, সেটি যেন মানুষের প্রকৃত উপকারে আসে, তা নিশ্চিত করতে হবে। এলাকার সামাজিক অনাচার, অন্যায় ও সমস্যার বিষয়ে ওনার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি। 
দুর্গাপুরকে শিক্ষা ও পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনা রয়েছে। দুর্গাপুর মহিলা কলেজের ছাত্রীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে সাড়ে পাঁচ কোটি টাকা বরাদ্দ আনা হয়েছে। দ্রুত এ কাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এতে দুর্গাপুরের আশপাশে কলমাকান্দা, পূর্বধলা ও ধোবাউড়াসহ বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা নির্বিঘ্নে পড়াশোনা করতে পারবে। দুর্গাপুরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এছাড়া দুর্গাপুরের পর্যটন সম্ভাবনা বিকাশে পর্যটন করপোরেশনের চেয়ারম্যানের এলাকা পরিদর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, দুর্গাপুর-জারিয়া-জাঞ্জাইল রেলপথের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও কয়েক দিনের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে যোগাযোগ, শিক্ষা ও পর্যটন খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
কায়সার কামাল বলেন, সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সাহস থাকতে হবে। দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তিনি এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন, যেখানে গারো, হাজং, হিন্দু, মুসলমানসহ সব সম্প্রদায়ের মানুষ সমান অধিকার নিয়ে নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারবেন।
“আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যে বাংলাদেশের জন্য আমাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়েছেন। এমন একটি দুর্গাপুর গড়তে চাই, যেখানে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ নিরাপদে বসবাস করবেন এবং ভবিষ্যৎ প্রজন্ম নিজেদের এলাকা নিয়ে গর্ব করতে পারবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া। সঞ্চালনা করেন নুর উজ্জামান রিপন। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ এম এ জিন্নাহ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার এবং পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদসহ বিগত জাতীয় নির্বাচনে অংশগ্রহনকারী পোলিং এজেন্টগণ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরকে শিক্ষা, শান্তি ও মানবিকতার নগরী হিসেবে গড়তে হবে : ডেপুটি স্পিকার

1

পর্যটন বিকাশে মাস্টারপ্ল্যানের উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে মন্ত্রণালয়ের প্রতিনিধিদল

2

ডেপুটি স্পিকারের উদ্যোগে নির্মিত সেতু উদ্বোধন করলেন কোমলমতি শিক্ষার্থীরা

3

ডেঙ্গুতে মৃত্যু ৪৫৮ ছাড়াল, হাসপাতালে ভর্তি দেড় লাখের কাছাকাছি

4

ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক প্রধানমন্ত্রীর, দিলেন কঠোর হুঁশিয়ারি

5

‘ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই’—বর্জ্য ব্যবস্থাপনা ও বায়ুদূষণ কমানোর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

6

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬

7

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি

8

বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল খেলায়, জোড়া খাসি উপহার দিলেন জামাল উদ্দিন মাস্টার

9

লালপুরে মাজার ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

10

মানিকগঞ্জে বাসের ধাক্কায় নিহত ২

11

প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন

12

কক্সবাজারে সাগরের ঢেউয়ে প্রাণ গেল ৩ পর্যটকের, নিখোঁজ আরও ৩

13

দুর্গাপুরের মুনিরার প্রথম বাংলাদেশী নারী হিসেবে মিশর থেকে এমফিল ডিগ্রি অর্জন

14

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি হলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার

15

দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধ ও খাল পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার

16

কলমাকান্দায় অটোরিকশা দুর্ঘটনায় শিক্ষক আহত

17

দুর্গাপুরে ‘পারি-নিরাপদ প্রকল্পের’ অভিজ্ঞতা ও অর্জন নিয়ে লার্নিং শেয়ারিং সভা

18

দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

19

পূর্বধলায় পিক-আপ ভ্যান ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত

20
সদ্য খবর
দুর্গাপুরকে শিক্ষা, শান্তি ও মানবিকতার নগরী হিসেবে গড়তে হবে : ডেপুটি স্পিকার পর্যটন বিকাশে মাস্টারপ্ল্যানের উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে মন্ত্রণালয়ের প্রতিনিধিদল ডেপুটি স্পিকারের উদ্যোগে নির্মিত সেতু উদ্বোধন করলেন কোমলমতি শিক্ষার্থীরা ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ডাক প্রধানমন্ত্রীর, দিলেন কঠোর হুঁশিয়ারি ডেঙ্গুতে মৃত্যু ৪৫৮ ছাড়াল, হাসপাতালে ভর্তি দেড় লাখের কাছাকাছি ‘ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করতে চাই’—বর্জ্য ব্যবস্থাপনা ও বায়ুদূষণ কমানোর পরিকল্পনা প্রধানমন্ত্রীর ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল খেলায়, জোড়া খাসি উপহার দিলেন জামাল উদ্দিন মাস্টার লালপুরে মাজার ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি মানিকগঞ্জে বাসের ধাক্কায় নিহত ২ প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন কক্সবাজারে সাগরের ঢেউয়ে প্রাণ গেল ৩ পর্যটকের, নিখোঁজ আরও ৩ দুর্গাপুরের মুনিরার প্রথম বাংলাদেশী নারী হিসেবে মিশর থেকে এমফিল ডিগ্রি অর্জন ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি হলে, আমি নিজে তার বিরুদ্ধে মামলা করবো : ডেপুটি স্পিকার