সুসঙ্গ বার্তা
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুর সীমান্ত থেকে ৪৮ বোতল ভারতীয় মাদক জব্দ

দুর্গাপুর সীমান্ত থেকে ৪৮ বোতল ভারতীয় মাদক জব্দ
দুর্গাপুর সীমান্ত থেকে ৪৮ বোতল ভারতীয় মাদক জব্দ

সিফাত তালুকদার : নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টায় নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) কর্তৃক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 
এরআগে এদিন ভোরে দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের গাজিকোনা এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে ৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ ভরতপুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। টহল দলটি ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৬৫/২-এস হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে গাজিকোনা নামক স্থানে এ অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৪৮ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
এ সময় ঘটনাস্থলে কাউকে পাওয়া না যাওয়ায় কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ভারতীয় মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষের কাছে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবি’র ঊর্ধ্বতন এই কর্মকর্তা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চরফ্যাশনে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

1

শীতে ত্বক ভালো রাখতে খান কমলা-আমলকী

2

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা ঘটনায় জড়িত সেই গৃহকর্মী আয়েশা গ্র

3

কেন্দুয়ায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে আটক ৩

4

খাবার ভেবে বিষ খেলো তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

5

দুর্গাপুরে ভারতীয় মদ ও নেশার ট্যাবলেট উদ্ধার

6

বিদ্যুৎ বিভ্রাটে পাঠদান ব্যাহত-সমাধানে এগিয়ে এলেন ডেপুটি স্প

7

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

8

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

9

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

10

জেনে নিন জিরা পানি খাওয়ার কিছু উপকারিতা

11

পূর্বধলায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

12

দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক

13

বিএনপি ক্ষমতায় গেলে, কওমী মাদরাসার শিক্ষকদের স্কুল-কলেজে চাক

14

কলমাকান্দায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

15

দুর্গাপুরে পৌর বিএনপির গ্রাম কমিটি গঠন

16

দুর্গাপুরে ধানের শীষের উঠান বৈঠকে নারীদের সক্রিয় অংশগ্রহণ

17

গুজিরকোনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অবস

18

পরিবর্তনের চাবি আপনার হাতে’: কলমাকান্দায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটে

19

নেত্রকোনায় শারীরিক প্রতিবন্ধী হিরনের পাশে দাঁড়ালেন মদন বাংল

20