সুসঙ্গ বার্তা
প্রকাশ: ৩ এপ্রিল ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

পূর্বধলার প্রখ্যাত আলেমেদ্বীন মাও: আহমদ হোসাইন পীর সাহেব আর নেই

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলা উপজেলার জামিয়া ক্বাওমীয়া দারুল উলুম সেহলা’র প্রিন্সিপাল প্রখ্যাত আলেমে দ্বীন মাও: আহমদ হোসাইন পীর সাহেব আর নেই। তিনি আজ শুক্রবার (৩ এপ্রিল) ভোরে উপজেলার হোগলা ইউনিয়নের দামপাড়া নিজবড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। পারিবারিক সুত্রে জানা গেছে, মাও: আহমদ হোসেন পীর সাহেব দীর্ঘদিন যাবত শ্বাসকষ্ট, ডায়াবেটিস, হার্টের সমস্যা, প্রেসার ও পায়ের সমস্যা ইত্যাদি নানা জটিল রোগে ভোগছেন। ইতিপুর্বে ময়মনসিংহে কয়েকবার চিকিৎসা শেষে ডাক্তারী তত্ববাধানে বাড়ীতেই ছিলেন। সম্প্রতি শরীরে অবস্থা আরও অবনতি হলে গত কযেকদিন আগে পুনরায় ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারিরিক অবস্থা চরমঅবনতি হলে ডাক্তারি পরামর্শে তাকে বাড়ীতে নিয়ে আসলে আজ শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি ৭পুত্র ও ৪কন্যা সন্তান রেখে গেছেন। আজ শুক্রবার বিকেল ৫৩০ মি: সেহলা মাদ্রাসা মাঠে জানাজার নামাজ শেষে তার মরদেহ দাফন করা হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব এএসএম শহীদুল্লাহ ইমরান, ‘আজকের আরবান’-এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান মাসুম, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম, সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়র, হোগলা ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম আকন্দসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। মাও: আহমাদ হোসাইন এর গ্রামের বাড়ী হোগলা ইউনিয়নের দামপাড়া গ্রামে। শিক্ষা জীবনে তিনি নিজগ্রামের প্রাইমারী স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে পরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। সেখান থেকে তিনি নিজ এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান সেহলা মাদরাসায় ভর্তি হয়ে মাদ্রাসা শাখায় লেখাপড়া শুরু করেন। পরে সেখান থেকে বালিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে ইসলামপুর মাদরাসায় ভর্তি হয়ে এক বছর লেখা পড়া করে সোহাগী মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। লেখাপড়া শেষ করে তারাকান্দা উপজেলার টিলাটিয়া মাদরাসায় কিছু দিন শিক্ষকতা করেন। সেখান থেকে উপজেলার স্বনামধন্য প্রতিষ্ঠান জামিয়া ক্বাওমীয়া দারুল উলুম সেহলা’য় শিক্ষকতা জীবন শুরু করেন এবং মৃত্যুও আগ পর্যন্ত ওই মাদ্রাসার প্রধান শায়খুল হাদিস ও প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি সর্বজন শ্রদ্ধেয় আলেম হিসেবে ময়মনসিংহ বিভাগে বেশ পরিচিত ছিলেন। ময়মনসিংহের বড় মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা ফয়জুর রহমান (রহ.) এর কাছ থেকে তিনি খেলাফত গ্রহন করেন। বর্তমানে বিভিন্ন এলাকায় তার হাজার হাজার শিক্ষার্থী ও অসংখ্য মুরিদ রয়েছেন। এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন প্রবীণ এই বিজ্ঞ আলেম। চারদলীয় ঐক্যজোটের সময়ও তিনি বলিষ্ঠ ভুমিকা রাখেন। সর্বজন শ্রদ্ধেয় এই আলেমের মৃত্যুতে তার ভক্ত অনুরাগীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক

1

বিএনপি ক্ষমতায় গেলে, কওমী মাদরাসার শিক্ষকদের স্কুল-কলেজে চাক

2

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

3

কেন্দুয়ায় গুণী শিক্ষক সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান

4

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

5

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

6

দুর্গাপুরে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, বেশি আক্রান্ত শিশুরা

7

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

8

প্রাথমিকের শিক্ষার্থীরা বলল আমরা পরীক্ষা দিতে চাই |

9

দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক

10

নেত্রকোনায় বিএনপি নেতা রনি খানের উদ্যোগে দোয়া মাহফিল

11

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

12

নেত্রকোনায় শারীরিক প্রতিবন্ধী হিরনের পাশে দাঁড়ালেন মদন বাংল

13

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

14

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

15

খাবার ভেবে বিষ খেলো তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

16

মারা গেলেন মসজিদে নববির কিংবদন্তি কোরআনের শিক্ষক শায়খ হাজি

17

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

18

দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

19

নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী(স.) মাহফি

20