সুসঙ্গ বার্তা
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫ ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় পেঁয়াজের দাম কেজিতে কমল ৩০ টাকা

সাতক্ষীরায় পেঁয়াজের দাম কেজিতে কমল ৩০ টাকা
সাতক্ষীরায় পেঁয়াজের দাম কেজিতে কমল ৩০ টাকা

ভারত থেকে পেঁয়াজ আমদানির সরকারি অনুমতি জারির ২৪ ঘণ্টা পার হতেই সাতক্ষীরার পাইকারি বাজারে কেজিপ্রতি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত দর কমেছে। নতুন মৌসুমের দেশি পেঁয়াজ বাজারে ওঠা এবং আমদানির সিদ্ধান্ত-এই দুইয়ের প্রভাবেই দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এতে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি কিনতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে।

মঙ্গলবার সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের আড়ত ঘুরে দেখা যায়, রোববার পর্যন্ত যে পুরোনো পেঁয়াজ কেজিপ্রতি ১৩০ টাকায় বিক্রি হচ্ছিল, তা এখন ১০০ থেকে ১১০ টাকায় নেমে এসেছে। নতুন মেহেরপুর জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি।

ব্যবসায়ীরা বলেন, পুরো বছর দেশি পেঁয়াজ দিয়েই দেশের চাহিদা মিটেছে। এতে কৃষকেরা ন্যায্যমূল্য পেয়েছেন, সাশ্রয় হয়েছে বৈদেশিক মুদ্রারও। তবে মৌসুমের শেষ দিকে কিছু ব্যবসায়ীর অতিরিক্ত মুনাফার চেষ্টা বাজারে অস্থিরতা তৈরি করেছিল। আমদানির অনুমতি দেওয়া মাত্রই সোমবার থেকে রাতারাতি দাম কমে গেছে।


ক্রেতারা অভিযোগ করেন, সরবরাহ কমের অজুহাতে হঠাৎ দাম বাড়িয়ে দেওয়া হয়, এতে বাজারে চাপ তৈরি হয়। তাঁদের মতে, দেশি পেঁয়াজের দাম ৫০-৬০ টাকা এবং আমদানিকৃত পেঁয়াজ ৩০-৪০ টাকার মধ্যে থাকলে স্বস্তি মিলবে।

পেঁয়াজ বিক্রেতা আনোয়ার হোসেন বলেন, কয়েক দিন ধরে দাম বাড়তি থাকায় তারা অল্প করে পণ্য কিনে বিক্রি করছিলেন। আমদানির খবর আসার সঙ্গে সঙ্গে বাজার নিম্নমুখী হয়েছে। “আমরা কম দামে কিনছি, কম দামে বিক্রিও করছি,”বলেন তিনি।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, প্রতিদিন ৫০ জন আমদানিকারককে আইপি (ইমপোর্ট পারমিট) দেওয়া হচ্ছে, এবং একজন আমদানিকারক ৩০ টন করে পেঁয়াজ আনতে পারবেন। তাঁর দাবি, আমদানির জন্য আইপি আরও উন্মুক্ত করে দিলে বাজার দ্রুত স্বাভাবিক হবে।

ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান বলেন, অনুমতি পাওয়ার পর রোববার বিকালে ভোমরা বন্দর দিয়ে প্রথম চালান হিসেবে ৩০ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছিল।

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, বেশি আক্রান্ত শিশুরা

1

নেত্রকোনায় খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি আব্দ

2

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

3

দুর্গাপুরে পুকুরে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম

4

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

5

নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এড কলেজের বার্ষিক পুরষ্

6

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

7

চট্টগ্রামে ৬ মাসে আড়াই হাজারেরও বেশি নিষিদ্ধ ক্রিম জব্দ, চর্

8

চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

11

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

12

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

13

চরফ্যাশনে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

14

ভ্রমণে ব্যাগ গোছানোর ৭টি সহজ টিপস

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

আপেলের বীজ কতটা বিষাক্ত? চিবিয়ে খেলে কী হতে পারে?

17

৪ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

18

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

19

দুর্গাপুরে ভারতীয় মদ ও নেশার ট্যাবলেট উদ্ধার

20