সুসঙ্গ বার্তা
প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেখ শামীম  : কলমাকান্দায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার দিনব্যাপী বিদ্যালয়ের প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোশাররাফ হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মো. শাহজাহান কবীর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নুরে আলম।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাসুদুর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণ গড়ে তুলতে সহায়ক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া, বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এমদাদুল হক, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীমসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।


💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

1

দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

2

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

3

দুর্গাপুরে দুর্যোগ প্রস্তুতিতে কারিতাস বাংলাদেশের অগ্রিম সহা

4

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

5

ময়মনসিংহে বিভাগীয় পিকনিক অনুষ্ঠিত

6

ফ্রিজে কত দিন পর্যন্ত মুরগির কাঁচা মাংস রাখা উচিত?

7

শীতে শিশুর স্বাস্থ্য সুরক্ষায় করনীয়

8

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

9

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

10

শান্তিপূর্ণ ও উন্নত দুর্গাপুর-কলমাকান্দা গড়ার অঙ্গীকার ইঞ্জি

11

বারবার ফোন আনলকে হতে পারে মস্তিষ্কের ক্ষতি

12

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

13

বারহাট্টায় মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি মনোনীত প্রার্থীর মত ব

14

নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এড কলেজের বার্ষিক পুরষ্

15

দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক

16

সাতক্ষীরায় পেঁয়াজের দাম কেজিতে কমল ৩০ টাকা

17

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

18

প্রাথমিকের শিক্ষার্থীরা বলল আমরা পরীক্ষা দিতে চাই |

19

চা-কফি মাথা ব্যথা নিরাময়ে কতটা কার্যকরী?

20