সুসঙ্গ বার্তা
প্রকাশ: ৯ ফেব্রুয়ারী ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

শান্তিপূর্ণ ও উন্নত দুর্গাপুর-কলমাকান্দা গড়ার অঙ্গীকার ইঞ্জিনিয়ার বেলাল হোসেনের

শান্তিপূর্ণ ও উন্নত দুর্গাপুর-কলমাকান্দা গড়ার অঙ্গীকার ইঞ্জিনিয়ার বেলাল হোসেনের
শান্তিপূর্ণ ও উন্নত দুর্গাপুর-কলমাকান্দা গড়ার অঙ্গীকার ইঞ্জিনিয়ার বেলাল হোসেনের

ডেস্ক রিপোর্ট : জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডির মনোনীত নেত্রকোনা–১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ বেলাল হোসেন শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও উন্নয়নমুখী নির্বাচনের অঙ্গীকার করেছেন।

তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যেই তিনি জনপ্রিয়তা অর্জন করে মানুষের মন জয় করে চলেছেন। তিনি বলেন,  “নির্বাচন চলাকালীন ও পরবর্তী সময়েও দল-মত, ধর্ম-বর্ণ, পেশা ও শ্রেণি নির্বিশেষে সকলের জন্য শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।” তিনি আরও বলেন, নির্বাচনী কর্মকাণ্ডে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা মনোমালিন্য সৃষ্টি না হয়, সে বিষয়ে প্রার্থীরা পারস্পরিক আলোচনার মাধ্যমে দায়িত্বশীল সমাধানে পৌঁছাবেন।

দুর্গাপুর-কলমাকান্দা’র উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, “প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও জেলাটি এখনও কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। কৃষিনির্ভর অর্থনীতিকে গবেষণাভিত্তিক ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তর করে গ্রামীণ অর্থনীতিকে সারা বছর সচল রাখার পরিকল্পনা আমাদের রয়েছে।”
তিনি আরও বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জ্ঞান ও অভিজ্ঞতা প্রাতিষ্ঠানিক সনদের মাধ্যমে মাপা না গেলেও তারা প্রকৃত অর্থেই দক্ষ ও সম্ভাবনাময়। সেই মানবসম্পদকে উৎপাদন ও উন্নয়নের মূলধারায় যুক্ত করাই তার রাজনীতির অন্যতম লক্ষ্য। তিনি সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন।

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীদের সামনে রেখেই আমাদের নতুন বাংলাদেশ গড়ে উঠুক : প্রধান উ

1

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

2

পরিবর্তনের চাবি আপনার হাতে’: কলমাকান্দায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটে

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

দুর্গাপুরে দুর্যোগ প্রস্তুতিতে কারিতাস বাংলাদেশের অগ্রিম সহা

5

বারবার ফোন আনলকে হতে পারে মস্তিষ্কের ক্ষতি

6

জেনে নিন প্রতিদিন কমলা খাওয়ার কিছু উপকারিতা

7

কেন্দুয়ায় গুণী শিক্ষক সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান

8

দুর্গাপুরে বিএনপি’র বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

9

দুর্গাপুরে পৌর বিএনপির গ্রাম কমিটি গঠন

10

বাংলাদেশে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নি

11

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

12

প্রাথমিকের শিক্ষার্থীরা বলল আমরা পরীক্ষা দিতে চাই |

13

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

14

চট্টগ্রামে ৬ মাসে আড়াই হাজারেরও বেশি নিষিদ্ধ ক্রিম জব্দ, চর্

15

আপেলের বীজ কতটা বিষাক্ত? চিবিয়ে খেলে কী হতে পারে?

16

ঠান্ডায় কানে যন্ত্রণা হলে করণীয়

17

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

18

ভ্রমণে ব্যাগ গোছানোর ৭টি সহজ টিপস

19

দুর্গাপুরে ১৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

20