সুসঙ্গ বার্তা
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

মারা গেলেন মসজিদে নববির কিংবদন্তি কোরআনের শিক্ষক শায়খ হাজি

মারা গেলেন মসজিদে নববির কিংবদন্তি কোরআনের শিক্ষক শায়খ হাজি
মারা গেলেন মসজিদে নববির কিংবদন্তি কোরআনের শিক্ষক শায়খ হাজি

এবার মদিনার মসজিদে নববিতে দীর্ঘ অর্ধশতাব্দী ধরে পবিত্র কোরআন ও দশ কিরাতের শিক্ষাদানকারী প্রখ্যাত আলেম শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

৫০ বছরের শিক্ষকতা জীবনে তিনি কয়েক প্রজন্মের হাজার হাজার শিক্ষার্থীকে কোরআনের আলোয় আলোকিত করেছেন। শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজি এমন সময়ে মসজিদে নববিতে পাঠদান শুরু করেন, যখন আজকের মতো আধুনিক সুযোগ–সুবিধা ছিল না। মসজিদের মেঝেতে তখন কার্পেটের পরিবর্তে ছিল কাঁকর বিছানো প্রাঙ্গণ। সেই সরল পরিবেশ থেকে শুরু করে আমৃত্যু তিনি মসজিদে নববির সম্প্রসারণ ও আধুনিকায়নের সাক্ষী হয়ে দ্বীনের খেদমতে নিয়োজিত ছিলেন।

মদিনার আলেম সমাজে তাঁর নিষ্ঠা ছিল কিংবদন্তিতুল্য। সহকর্মী ও শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ ৫০ বছরে তিনি কখনও একটি দারস (পাঠদান) বাদ দেননি। কেবল একবার নিজের আপন বোনের ইন্তেকালের দিন তিনি সাময়িক বিরতি নেন। জানাজা ও দাফন সম্পন্ন করেই তিনি পুনরায় ছাত্রদের কাছে ফিরে এসে স্বাভাবিকভাবে পাঠদান শুরু করেন। কোরআনের প্রতি তাঁর একনিষ্ঠ ভালোবাসা ও দায়িত্ববোধ তাঁকে অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে।

অর্ধশতাব্দীর শিক্ষকতা জীবনে তাঁর কাছে শিক্ষা নিয়েছেন অগণিত ছাত্র। তাঁদের অনেকেই আজ বিশ্বের বিভিন্ন দেশে খ্যাতিমান কোরআন শিক্ষক ও দ্বীনি দাঈ হিসেবে প্রতিষ্ঠিত। তাঁর শেখানো কোরআনের ধারা বিশ্বজুড়ে বহু প্রজন্মের মাঝে ছড়িয়ে পড়েছে। এই আজীবন খাদেমকে মদিনার ঐতিহাসিক জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর ইন্তেকালে স্থানীয় বাসিন্দা ও মসজিদে নববির নিয়মিত মুসল্লিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

2

যশোরে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

3

দুর্গাপুরে প্রান্তিক কৃষকদের জন্য ২ দিনব্যাপী সবজি চাষ প্রশি

4

ফ্রিজে কত দিন পর্যন্ত মুরগির কাঁচা মাংস রাখা উচিত?

5

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

6

নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক

7

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

8

দুর্গাপুরে ‘পারি-নিরাপদ প্রকল্পের’ অভিজ্ঞতা ও অর্জন নিয়ে লার

9

দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

10

দুর্গাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত

11

অতিরিক্ত চা পানে বিপদ: জেনে নিন আপনার দৈনিক চায়ের সীমা

12

দুর্গাপুরে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, বেশি আক্রান্ত শিশুরা

13

৪ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

14

দুর্গাপুরে ধানের শীষের উঠান বৈঠকে নারীদের সক্রিয় অংশগ্রহণ

15

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

16

ভ্রমণে ব্যাগ গোছানোর ৭টি সহজ টিপস

17

পূর্বধলার প্রখ্যাত আলেমেদ্বীন মাও: আহমদ হোসাইন পীর সাহেব আর

18

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

19

গুজিরকোনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অবস

20