সুসঙ্গ বার্তা
প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুর সীমান্ত থেকে বিদেশী মদ ও মোটরসাইকেল আটক

দুর্গাপুর সীমান্ত থেকে বিদেশী মদ ও মোটরসাইকেল আটক
দুর্গাপুর সীমান্ত থেকে বিদেশী মদ ও মোটরসাইকেল আটক

ডেস্ক ‍রিপোর্ট  : নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন বিদেশী মদ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১ বিজিবি)। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে- ১৭ বোতল ও ‘এসি ব্লাক’ ৮ বোতল ‘আইস ভদকা’ ব্র্যান্ডের ভারতীয় মদ। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ’ দুর্গাপুরের নলুয়াপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সীমান্ত এলাকার মেইন পিলার ১১৬২ এমপি হতে আনুমানিক তিন’শো গজ বাংলাদেশের অভ্যন্তরে, ফান্দা নামক এলাকায় চোরাকারবারীদের ফেলে যাওয়া ২৫ বোতল ভারতীয় মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) জানান, “সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল বিধি মোতাবেক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।”

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারবার ফোন আনলকে হতে পারে মস্তিষ্কের ক্ষতি

1

দুর্গাপুরে পুকুরে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম

2

জেনে নিন জিরা পানি খাওয়ার কিছু উপকারিতা

3

পূর্বধলায় জিয়া মঞ্চ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

4

সুনামগঞ্জে এক জোড়া লাউ ১৮ হাজার টাকায় বিক্রি!

5

দুর্গাপুরে দুর্যোগ প্রস্তুতিতে কারিতাস বাংলাদেশের অগ্রিম সহা

6

দুর্গাপুর সীমান্ত থেকে ৪৮ বোতল ভারতীয় মাদক জব্দ

7

দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক

8

জেনে নিন প্রতিদিন কমলা খাওয়ার কিছু উপকারিতা

9

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

10

শান্তিপূর্ণ ও উন্নত দুর্গাপুর-কলমাকান্দা গড়ার অঙ্গীকার ইঞ্জি

11

দুর্গাপুরে বিএনপি’র বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

12

দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

13

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

14

বিএনপি ক্ষমতায় গেলে, কওমী মাদরাসার শিক্ষকদের স্কুল-কলেজে চাক

15

দুর্গাপুরে ধানের শীষের উঠান বৈঠকে নারীদের সক্রিয় অংশগ্রহণ

16

নেত্রকোনায় শারীরিক প্রতিবন্ধী হিরনের পাশে দাঁড়ালেন মদন বাংল

17

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

18

ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা প্রদান

19

ময়মনসিংহে বিভাগীয় পিকনিক অনুষ্ঠিত

20