সুসঙ্গ বার্তা
প্রকাশ: ২২ ফেব্রুয়ারী ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

যশোরে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

যশোরে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত
যশোরে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

যশোরের চৌগাছায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হুমায়ুন কবির রিপন (৪৫) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অপর মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হয়েছেন।

ad-img

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চৌগাছা–যশোর সড়কের আফরা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন চৌগাছা উপজেলার বাড়িয়ালী গ্রামের বাসিন্দা। তিনি যশোর সেনানিবাসে কর্মরত ছিলেন।

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় সেনানিবাস থেকে ছুটি নিয়ে নিজস্ব মোটরসাইকেলে বাড়িয়ালী গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন রিপন। পথে আফরা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী লাল মোটরসাইকেলের সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ad-img

এ সময় অপর মোটরসাইকেলে থাকা হাসান (৪০), তুহিন (৩৫) ও রাহুল (২০) ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। আহতরা সবাই চৌগাছা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেনানিবাসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে নিয়ে গেছেন।

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

1

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

2

পেঁয়াজের দাম বাড়িয়েছে অসাধু চক্র: কৃষি উপদেষ্টা

3

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

4

দুর্গাপুরের বাসিন্দা আব্দুর রাজ্জাক শ্রীপুরে ট্রেন দুর্ঘটনায়

5

নেত্রকোনার প্রধান নদীগুলির সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার স

6

বারবার ফোন আনলকে হতে পারে মস্তিষ্কের ক্ষতি

7

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

8

শীতে শিশুর স্বাস্থ্য সুরক্ষায় করনীয়

9

জেনে নিন জিরা পানি খাওয়ার কিছু উপকারিতা

10

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

11

দুর্গাপুরে বিএনপি’র বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

12

নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এড কলেজের বার্ষিক পুরষ্

13

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

14

জেনে নিন প্রতিদিন কমলা খাওয়ার কিছু উপকারিতা

15

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

16

দুর্গাপুরে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ

17

যশোরে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

18

শান্তিপূর্ণ ও উন্নত দুর্গাপুর-কলমাকান্দা গড়ার অঙ্গীকার ইঞ্জি

19

নেত্রকোনায় খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি আব্দ

20