সুসঙ্গ বার্তা
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫ ইং
অনলাইন সংস্করণ

খাবার ভেবে বিষ খেলো তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

খাবার ভেবে বিষ খেলো তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক
খাবার ভেবে বিষ খেলো তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

নেত্রকোনার দুর্গাপুরে খাবার ভেবে ফসলি জমিতে ব্যবহৃত বিষ খেয়ে মিম নামের তিন বছরের এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হয়ে উঠেছে। 
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার চন্ডিগড় মউ গ্রামে এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে তিনটার দিকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
আহত শিশু মিম ওই গ্রামের শাফিউল্লাহর মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে শিশুটির বাবা-মা ঢাকায় বসবাস করেন। গ্রামে নানীর কাছে থাকত শিশু মিম। বুধবার দুপুরের দিকে বাড়িতে রাখা ফসলি জমিতে ব্যবহৃত বিষ খাবার ভেবে খেয়ে ফেলে সে। কিছুক্ষণ পর শিশুটির বমি শুরু হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ বিষয়ে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দীপা সরকার বলেন, শিশুটি খাবার ভেবে জমিতে ব্যবহৃত বিষ খেয়ে ফেলে। হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও তার অবস্থা আশঙ্কাজনক থাকায় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

1

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

2

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

3

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতি হলে, আমি নিজে তার বিরুদ্ধে মামল

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

6

বারবার ফোন আনলকে হতে পারে মস্তিষ্কের ক্ষতি

7

দুর্গাপুরে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, বেশি আক্রান্ত শিশুরা

8

কেন্দুয়ায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে আটক ৩

9

জেনে নিন প্রতিদিন কমলা খাওয়ার কিছু উপকারিতা

10

বিএনপি ক্ষমতায় গেলে, কওমী মাদরাসার শিক্ষকদের স্কুল-কলেজে চাক

11

ঠান্ডায় কানে যন্ত্রণা হলে করণীয়

12

দুর্গাপুর সীমান্ত থেকে বিদেশী মদ ও মোটরসাইকেল আটক

13

দুর্গাপুরে প্রান্তিক কৃষকদের জন্য ২ দিনব্যাপী সবজি চাষ প্রশি

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

পূর্বধলায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

16

সাতক্ষীরায় পেঁয়াজের দাম কেজিতে কমল ৩০ টাকা

17

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

18

খাবার ভেবে বিষ খেলো তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

19

গুজিরকোনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অবস

20