সুসঙ্গ বার্তা
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫ ইং
অনলাইন সংস্করণ

মদনে হাওর থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার

নেত্রকোণার মদনে হাওর থেকে শাওন নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে মদন থানার পুলিশ। 

সোমবার সকালে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের যতীন্দ্রগঞ্জ বাজারের পাশের হাওরের কৃষি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শাওন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী ভূইয়াহাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে। সে জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শাওন মদন পৌর শহরের তহুরা আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে লেখাপাড়া করে। বার্ষিক পরিক্ষা শেষে নিজ গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল বিকেলে বাড়ি থেকে বের হলে রাতে ঘরে ফিরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করলেও তাকে খুঁজে পায়নি। পরে সোমবার সকালে কৃষি জমি থেকে শাওনের মরদেহ উদ্ধার করে মদনর থানা পুলিশ।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেবাংশু কুমার জানান, খবর পেয়ে কৃষি জমি থেকে শাওন নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের জন্য তদন্তকার্যক্রম চলমান রয়েছে।

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে প্রান্তিক কৃষকদের জন্য ২ দিনব্যাপী সবজি চাষ প্রশি

1

কেন্দুয়ায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে আটক ৩

2

ঠান্ডায় কানে যন্ত্রণা হলে করণীয়

3

সুস্থ থাকতে কখন খাবেন খাবার দুপুরের?

4

দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধ ও খাল পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বো

5

দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

6

নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক

7

শীতে ত্বক ভালো রাখতে খান কমলা-আমলকী

8

দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

9

বিএনপি ক্ষমতায় গেলে, কওমী মাদরাসার শিক্ষকদের স্কুল-কলেজে চাক

10

দুর্গাপুরের মুনিরার প্রথম বাংলাদেশী নারী হিসেবে মিশর থেকে এম

11

কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

12

চট্টগ্রামে ৬ মাসে আড়াই হাজারেরও বেশি নিষিদ্ধ ক্রিম জব্দ, চর্

13

জেনে নিন জিরা পানি খাওয়ার কিছু উপকারিতা

14

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

15

পূর্বধলায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফ

16

কেন্দুয়ায় গুণী শিক্ষক সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান

17

যশোরে সড়ক দুর্ঘটনায় সেনাসদস্য নিহত

18

দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক

19

দুর্গাপুরের বাসিন্দা আব্দুর রাজ্জাক শ্রীপুরে ট্রেন দুর্ঘটনায়

20