সুসঙ্গ বার্তা
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

নেত্রকোনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল

নেত্রকোনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল
নেত্রকোনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল

সিফাত তালুকদার : নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বেসরকারি ফলাফলে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
কেন্দ্র থেকে সংগৃহীত ফলাফল অনুযায়ী, তিনি ৭২ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। ব্যারিস্টার কায়সার কামাল ধানের শীষ প্রতীকে নির্বাচন করে ১ লাখ ৫৯ হাজার ৭০৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বী ছিলেন ১১ দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী ও সাবেক এমপি গোলাম রব্বানী।
এ আসনে মোট ১২৪টি কেন্দ্র। কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার সবগুলো কেন্দ্র থেকে এজেন্টের মাধ্যমে সংগ্রহ করা ফলাফল শিটের ভিত্তিতেই এই বেসরকারি ফল জানা গেছে।
বিজয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। আমাকে যারা ভোট দিয়ে বিজয়ী করেছেন; আমি তাদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বিজয় আমার একার নয়, এটি এ আসনের জনগণের বিজয়। আমি তাদের সেবক, তাদের পাহারাদার হয়ে কাজ করতে চাই।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারণা চলাকালেই তিনি উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার করেছিলেন। বিপুল ভোটের এ ফলাফলকে রাজনৈতিক বিশ্লেষকরা এ আসনের ভোটারদের স্পষ্ট বার্তা হিসেবেই দেখছেন।


💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

1

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

2

দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

3

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

4

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

5

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যাল

6

শীতে শিশুর স্বাস্থ্য সুরক্ষায় করনীয়

7

ঠান্ডায় কানে যন্ত্রণা হলে করণীয়

8

বারবার ফোন আনলকে হতে পারে মস্তিষ্কের ক্ষতি

9

খাবার ভেবে বিষ খেলো তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

10

বিএনপি ক্ষমতায় গেলে, কওমী মাদরাসার শিক্ষকদের স্কুল-কলেজে চাক

11

দুর্গাপুরে ‘পারি-নিরাপদ প্রকল্পের’ অভিজ্ঞতা ও অর্জন নিয়ে লার

12

পূর্বধলায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

13

মদনে হাওর থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার

14

বাংলাদেশে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নি

15

শীতে ত্বক ভালো রাখতে খান কমলা-আমলকী

16

বারহাট্টায় মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি মনোনীত প্রার্থীর মত ব

17

চা-কফি মাথা ব্যথা নিরাময়ে কতটা কার্যকরী?

18

পরিবর্তনের চাবি আপনার হাতে’: কলমাকান্দায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটে

19

নেত্রকোনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন ব্যারিস্টার কায়সা

20