সুসঙ্গ বার্তা
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫ ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, বেশি আক্রান্ত শিশুরা

দুর্গাপুরে-বাড়ছে-শীতজনিত-রোগীর-সংখ্যা,-বেশি-আক্রান্ত-শিশুরা
দুর্গাপুরে-বাড়ছে-শীতজনিত-রোগীর-সংখ্যা,-বেশি-আক্রান্ত-শিশুরা

ডেস্ক রিপোর্ট : আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে নেত্রকোনার সীমান্তর্বতী দুর্গাপুর উপজেলায় বাড়ছে শীতজনিত রোগের প্রকোপ। প্রতিদিনই ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাপ বেড়েছে। অনেক রোগীকেই উন্নত সেবার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করতে হচ্ছে।
        শিশুরাই সবচেয়ে বেশি আক্রান্ত হওয়ায় অভিভাবকদের দুশ্চিন্তা বাড়ছে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত নভেম্বর মাসে ৩২৭ জন এবং চলতি ডিসেম্বর মাসে এখন পর্যন্ত ৯০-এর বেশি রোগী ঠান্ডাজনিত রোগে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে অধিকাংশই শিশু। সে হিসাবে গত নভেম্বর মাস হতে চলতি ডিসেম্বরের আজ পর্যন্ত এই ৪০ দিনে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার সংখ্যা ৪১৭ জন।
        মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, ৫০ শয্যার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা দিয়েছে শয্যাসংকট। সক্ষমতা ৫০ শয্যা হলেও সব মিলিয়ে আজ মোট ভর্তি ৬৭ জন রোগী; এর মধ্যে ঠান্ডাজনিত রোগী ১১ জন। এতে হিমশিম খেতে হচ্ছে দায়িত্বপ্রাপ্তদের। অন্যদিকে হাসপাতালে ভর্তি রোগীদের পাশাপাশি আউটডোর ও প্রাইভেট চেম্বারগুলোতেও ঠান্ডাজনিত রোগীর চাপ বাড়ছে। চিকিৎসকদের মতে, আতঙ্কিত হওয়ার কিছু নেই; তবে পরিবারের সদস্য, বিশেষ করে শিশুদের অতিরিক্ত ঠান্ডা থেকে সুরক্ষা দেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
        দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ইতি রানী কর্মকার বলেন, আমাদের শিশু ওয়ার্ডে মাত্র ১০ শয্যা, কিন্তু রোগী আরও বেশি। তাই অনেক শিশুকে বাধ্য হয়ে অন্য ওয়ার্ডে রাখতে হচ্ছে। তারপরও সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছি।
        হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মো. তানজিরুল ইসলাম রায়হান বলেন, ঠান্ডাজনিত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে, এর মধ্যে বেশিরভাগই শিশু। কিছু রোগী খুব খারাপ অবস্থায় হাসপাতালে আসে, যাদের ময়মনসিংহে রেফার্ড করতে হচ্ছে। প্রয়োজনের তুলনায় শয্যা কম থাকায় কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে।


💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে পৌর বিএনপির গ্রাম কমিটি গঠন

1

নেত্রকোণা-৫ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেলেন আবু তাহের

2

দুর্গাপুরে পুকুরে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর ম

3

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় রানা প্লাজার সোহেল রানা

4

পূর্বধলায় জিয়া মঞ্চ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

5

সাতক্ষীরায় পেঁয়াজের দাম কেজিতে কমল ৩০ টাকা

6

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

7

সুস্থ থাকতে কখন খাবেন খাবার দুপুরের?

8

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

9

শীতে শিশুর স্বাস্থ্য সুরক্ষায় করনীয়

10

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

11

কেন্দুয়ায় গুণী শিক্ষক সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

জেনে নিন জিরা পানি খাওয়ার কিছু উপকারিতা

14

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

15

পূর্বধলার প্রখ্যাত আলেমেদ্বীন মাও: আহমদ হোসাইন পীর সাহেব আর

16

মারা গেলেন মসজিদে নববির কিংবদন্তি কোরআনের শিক্ষক শায়খ হাজি

17

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

18

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে নেত্রকোনায় বর্ণাঢ্য র‍্যাল

19

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

20