সুসঙ্গ বার্তা
প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে প্রান্তিক কৃষকদের জন্য ২ দিনব্যাপী সবজি চাষ প্রশিক্ষণ

ডেস্ক রিপোর্ট : নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ও কাকৈরগড়া ইউনিয়নের অসহায় ও অতি দরিদ্র ১৩৩ জন প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে ২ দিনব্যাপী বাড়ির আঙ্গিনায় সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট কর্তৃক বাস্তবায়িত এবং পারি নিরাপদ (এগ্রিকালচার ও লাইভলিহুড) প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়।

প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলার কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ রায়হারুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ (কাকৈরগড়া), দিপা আক্তার (কাকৈরগড়া), আফজালুর রাসেল (গাঁওকান্দিয়া), আব্দুল মজিদ (বিরিশিরি) এবং পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের নিরাপদ প্রকল্পের প্রজেক্ট অফিসার প্রিন্স কোড়াইয়া সহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল বাড়ির আশেপাশের অব্যবহৃত ও পতিত জমিতে পরিকল্পিতভাবে বেড পদ্ধতিতে নিরাপদ, বিষমুক্ত সবজি ও খাদ্য উৎপাদনের বিষয়ে কৃষকদের সচেতন ও দক্ষ করে তোলা। প্রশিক্ষণে উন্নত বীজ নির্বাচন ও সংরক্ষণ, আধুনিক পদ্ধতিতে সবজি চাষ, বেড তৈরি, জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহারের কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী মোঃ মানিক মিয়া বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা বাড়ির আঙ্গিনার অব্যবহৃত জায়গা কাজে লাগিয়ে সবজি উৎপাদন করতে পারবো। এতে আমাদের পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ হবে এবং বাড়তি আয়ও সম্ভব হবে।”

উল্লেখ্য, পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করে গাঁওকান্দিয়া ও কাকৈরগড়া ইউনিয়নের দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ প্রশিক্ষণ কর্মসূচির অর্থায়নে সহায়তা করেছে কানাডিয়ান ফুড গ্রেইনস ব্যাংক ও ওয়ার্ল্ড রিনিউ, ইউএসএ ও কানাডা।

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

1

শান্তিপূর্ণ ও উন্নত দুর্গাপুর-কলমাকান্দা গড়ার অঙ্গীকার ইঞ্জি

2

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

3

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

4

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

5

নেত্রকোনা-১ আসনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন ব্যারিস্টার কায়সা

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

পূর্বধলায় জিয়া মঞ্চ উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত

8

দুর্গাপুরে ১৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

9

দুর্গাপুরে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ

10

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

11

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

12

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

13

গুজিরকোনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অবস

14

শীতে ত্বক ভালো রাখতে খান কমলা-আমলকী

15

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

16

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

17

পরিবর্তনের চাবি আপনার হাতে’: কলমাকান্দায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটে

18

৪ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

19

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

20