সুসঙ্গ বার্তা
প্রকাশ: ২০ জানুয়ারী ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে ভারতীয় মদ ও নেশার ট্যাবলেট উদ্ধার

দুর্গাপুরে ভারতীয় মদ ও নেশার ট্যাবলেট উদ্ধার
দুর্গাপুরে ভারতীয় মদ ও নেশার ট্যাবলেট উদ্ধার

ডেস্ক রিপোর্ট : নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ও নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩১ বিজিবি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নে পার্শবর্তী রাষ্ট্র ভারতের সীমান্ত সংলগ্ন এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) দুপুরের দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অন্তর্গত ভারতপুর বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ১১৬৮/৪-এস হতে প্রায় আড়াইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারতপুর নামক এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় তিন বোতল ভারতীয় 'কিংফিশার' ব্র্যান্ডের মদ এবং ৮০ পিস 'ট্যাপেন্টাডল' ট্যাবলেট উদ্ধার করে টহল দলটি।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করেছেন তিনি।

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিপূর্ণ ও উন্নত দুর্গাপুর-কলমাকান্দা গড়ার অঙ্গীকার ইঞ্জি

1

নেত্রকোনা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক

2

দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

3

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

4

গুজিরকোনা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে অবস

5

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

6

চট্টগ্রামে ৬ মাসে আড়াই হাজারেরও বেশি নিষিদ্ধ ক্রিম জব্দ, চর্

7

নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অন

8

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

৪ জনের মরদেহ উদ্ধার, ১১ জন জীবিত উদ্ধার, বাসে ছিল ৪৫ জন

11

দুর্গাপুরে অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ

12

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

13

দুর্গাপুরে প্রান্তিক কৃষকদের জন্য ২ দিনব্যাপী সবজি চাষ প্রশি

14

কেন্দুয়ায় র‍্যাবের মাদকবিরোধী অভিযানে আটক ৩

15

বারহাট্টায় মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি মনোনীত প্রার্থীর মত ব

16

দুর্গাপুরে ‘পারি-নিরাপদ প্রকল্পের’ অভিজ্ঞতা ও অর্জন নিয়ে লার

17

দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

18

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

19

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

20