সুসঙ্গ বার্তা
প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী(স.) মাহফিল অনুষ্ঠিত

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ  নেত্রকোনা জেলার সবচেয়ে প্রাচীন 
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সীরাতুন্নবী (স.) মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃপক্ষ এই বার্ষিক সীরাতুন্নবী(স.) মাহফিলের আয়োজন করে। 
দত্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। 
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর কবীর আহম্মেদ, কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মতিন। 
অনুষ্ঠানে হামদ, নাত ও কেরাত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 
পরিশেষে শিক্ষার্থীদের উত্তর উত্তর সাফল্য,  ছাত্র শিক্ষক অভিভাবকদের সর্বাঙ্গীণ মঙ্গল এবং বিদ্যালয়ের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূর্বধলায় পিক-আপ ভ্যান ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী ন

1

জেনে নিন প্রতিদিন কমলা খাওয়ার কিছু উপকারিতা

2

নেত্রকোনায় শারীরিক প্রতিবন্ধী হিরনের পাশে দাঁড়ালেন মদন বাংল

3

আপেলের বীজ কতটা বিষাক্ত? চিবিয়ে খেলে কী হতে পারে?

4

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

5

বিদ্যুৎ বিভ্রাটে পাঠদান ব্যাহত-সমাধানে এগিয়ে এলেন ডেপুটি স্প

6

দুর্গাপুর সীমান্ত থেকে ৪৮ বোতল ভারতীয় মাদক জব্দ

7

দুর্গাপুরের বাসিন্দা আব্দুর রাজ্জাক শ্রীপুরে ট্রেন দুর্ঘটনায়

8

বারহাট্টায় মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি মনোনীত প্রার্থীর মত ব

9

দুর্গাপুরে প্রান্তিক কৃষকদের জন্য ২ দিনব্যাপী সবজি চাষ প্রশি

10

চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার

11

দুর্গাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

12

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

13

দুর্গাপুর সীমান্ত থেকে বিদেশী মদ ও মোটরসাইকেল আটক

14

কেন্দুয়ায় গুণী শিক্ষক সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান

15

দুর্গাপুরে বিএনপি’র বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

16

ময়মনসিংহে বিভাগীয় পিকনিক অনুষ্ঠিত

17

পরিবর্তনের চাবি আপনার হাতে’: কলমাকান্দায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটে

18

চরফ্যাশনে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

19

ফ্রিজে কত দিন পর্যন্ত মুরগির কাঁচা মাংস রাখা উচিত?

20