সুসঙ্গ বার্তা
প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৬ ইং
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি আব্দুল হাই ও ড. মাসুম

নেত্রকোনায় খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি আব্দুল হাই ও ড. মাসুম
নেত্রকোনায় খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার পাচ্ছেন কবি আব্দুল হাই ও ড. মাসুম

মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা। নেত্রকোনার মর্যাদাপূর্ণ সাহিত্য সম্মাননা ‘২৯তম খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার’ ঘোষণা করা হয়েছে। এবার বাংলা কবিতায় অসামান্য অবদানের জন্য কবি আব্দুল হাই শিকদার এবং শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রফেসর ডক্টর আবদুল্লাহ আল মাসুমকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে।

​শনিবার (২৪ জানুয়ারি) নেত্রকোনা সাহিত্য সমাজের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

​আগামী ১৪ ফেব্রুয়ারি (১ ফাল্গুন) বসন্তের প্রথম দিনে নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়ার বকুলতলায় দিনব্যাপী অনুষ্ঠিত হবে ২৯তম সাহিত্য উৎসব। এ উৎসবের বর্ণাঢ্য আয়োজনেই আনুষ্ঠানিকভাবে গুণী এই দুই ব্যক্তিত্বের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

​মনোনীত ব্যক্তিবৃন্দ হলেন- ​কবি আব্দুল হাই শিকদার: ১৯৫৭ সালে কুড়িগ্রামে জন্ম নেওয়া এই কবি একাধারে লেখক, গবেষক এবং বর্তমানে দৈনিক যুগান্তরের সম্পাদক। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ১২০টি। মানবতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন এই কবি দীর্ঘ সময় ধরে বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় তাঁর প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন।

আরেকজন ​ড. আবদুল্লাহ আল মাসুম: ১৯৭১ সালে নেত্রকোনার মোহনগঞ্জে জন্ম নেওয়া এই গবেষক গত দুই দশকেরও বেশি সময় ধরে বাংলার মুসলমানদের শিক্ষা, সমাজ ও সংস্কৃতির ওপর গবেষণা করছেন। তাঁর লেখা বেশ কিছু গবেষণা গ্রন্থ বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে।

নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি ম. কিবরিয়া চৌধুরী হেলিম এবং সাধারণ সম্পাদক তানভীর জাহান চৌধুরী যৌথ বিবৃতিতে এবারের সাহিত্য উৎসব সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন।

💬 মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

1

চা-কফি মাথা ব্যথা নিরাময়ে কতটা কার্যকরী?

2

পরিবর্তনের চাবি আপনার হাতে’: কলমাকান্দায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটে

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

ফ্রিজে কত দিন পর্যন্ত মুরগির কাঁচা মাংস রাখা উচিত?

5

খাবার ভেবে বিষ খেলো তিন বছরের শিশু, অবস্থা আশঙ্কাজনক

6

বারহাট্টায় মুক্তিযোদ্ধাদের সাথে বিএনপি মনোনীত প্রার্থীর মত ব

7

ডেপুটি স্পীকারের পক্ষ থেকে দুর্গাপুরে মানবিক সহায়তা প্রদান

8

দুর্গাপুরে ধানের শীষের উঠান বৈঠকে নারীদের সক্রিয় অংশগ্রহণ

9

দুর্গাপুরের বাসিন্দা আব্দুর রাজ্জাক শ্রীপুরে ট্রেন দুর্ঘটনায়

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

12

দুর্গাপুরে ১৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

13

প্রাথমিকের শিক্ষার্থীরা বলল আমরা পরীক্ষা দিতে চাই |

14

নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এড কলেজের বার্ষিক পুরষ্

15

জেনে নিন প্রতিদিন কমলা খাওয়ার কিছু উপকারিতা

16

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

17

সুস্থ থাকতে কখন খাবেন খাবার দুপুরের?

18

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

19

দুর্গাপুরে ‘পারি-নিরাপদ প্রকল্পের’ অভিজ্ঞতা ও অর্জন নিয়ে লার

20